কিশোরগঞ্জে বিএনপি নেতা এড.ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
আব্দুর রউফ ভুঁইয়া : কিশোরগঞ্জ প্রতিনিধি- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমানের ইসলাম ও আলেম-ওলামাদের নিয়ে কুরুচি পূর্ণ বক্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদি জনতা।
শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজের পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী মসজিদের সামনে থেকে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদী মসজিদ চত্বরে এসে শেষ হয় ।পরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে করেন এবং কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত আলেম ওলামা ও তৌহিদি জনতা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আল্লামা আতাহার আলী রহ: কে নিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান দেশের বিভিন্ন মিডিয়াতে যে কটুক্তি করেছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই।এ সময় বক্তারা বলেন আজ থেকে কিশোরগঞ্জ ও তার নিজ সংসদীয় এলাকা (ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে) অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এই আন্দোলন বিএনপির বিরুদ্ধে না। এই আন্দোলন ব্যক্তি ফজলুর রহমানের বিরুদ্ধে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































